অস্ট্রেলিয়ায় কিশোরদের সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর
Printed Edition
বিবিসি
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা আজ থেকেই কার্যকর হয়েছে। ফলে লাখ লাখ অ্যাকাউন্ট এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এ দিকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকরের দিন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে এটি একটি গর্বের দিন।
বিশ্বের প্রথম দেশ হিসেবে এ ধরনের পদক্ষেপ নিলো অস্ট্রেলিয়া। ১৬ বছরের কম বয়সীরা এখন থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবের মতো সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করতে পারবে না। সামাজিক মাধ্যম বন্ধ হয়ে যাওয়ায় কিশোর-কিশোরীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই ঘটনাকে অপমানজনক মনে করছেন আবার কেউ এটাকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন। অনেকেই বলছেন যে, তারা এটি দ্রুত কাটিয়ে উঠবে। পাঁচ সন্তানের জনক ড্যানি ইলাচি জানিয়েছেন, শিশুদের হাতের স্মার্টফোন এবং সামাজিক মাধ্যমের মতো জিনিসগুলোর ব্যবহার যত দেরি করা যায় তার পক্ষে তিনি জোরালো সমর্থন জানান।