টি-২০ দলে নতুন মুখ শারমিন
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
ঘরের মাঠে সফরকারী লঙ্কান দলের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডের পর টি-২০ সিরিজেও নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়ক নাহিদা আক্তার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ এপ্রিল থেকে টি-২০ সিরিজ শুরু করবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একই ভেনুতে সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ৩০ এপ্রিল ও ২ মে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সবগুলো ম্যাচ শুরু বেলা দেড়টায়।
বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস।