খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা
বগুড়ায় বিএনপি-জামায়াতের সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
Printed Edition
বগুড়া অফিস
বগুড়া জেলার সাতটি আসনে বিএনপি এবং জামায়াতে ইসলামীর সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গত দুই দিনব্যাপী যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ ঘোষণা দেন। এ ছাড়া সম্প্রতি মৃত্যুবরণ করায় বগুড়া-৭ আসনের প্রার্থী বেগম খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম তিনি সমাপ্ত ঘোষণা করেন।
বিএনপির বৈধ প্রার্থীরা হলেন- বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলাম ও আহসানুল তৈয়ব জাকির, বগুড়া-২ আসনে মীর শাহে আলম, বগুড়া-৩ আসনে আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৪ আসনে মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬ আসনে তারেক রহমান এবং বগুড়া-৭ আসনে মোরশেদ মিল্টন। জামায়াতের প্রার্থীরা হলেন- বগুড়া-১ মো: শাহাবুদ্দিন, বগুড়া-২ শাহাদাতুজ্জামান, বগুড়া-৩ নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া-৫ মো: দবিবুর রহমান, বগুড়া-৬ আবিদুর রহমান এবং বগুড়া-৭ গোলাম রব্বানী।
বগুড়া-১ আসনে অন্য প্রার্থীরা হলেন- বাংলাদেশ কংগ্রেস এর আসাদুল হক ও গণফোরামের জুলফিকার আলী। বগুড়া-২ আসনে ইসলামী আন্দোলনের জামাল উদ্দিন। বগুড়া-৩ আসনে জাতীয় পার্টির শাহিনুল ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিসের তৌহিদুল ইসলাম। বগুড়া-৪ আসনে জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, এলডিপির কামরুল হাসান মো: শাহেদ ফেরদৌস এবং ইসলামী আন্দোলনের মুহা: ইদ্রিস আলী। বগুড়া-৫ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শিপন কুমার রবিদাস এবং ইসলামী আন্দোলনের মীর মো: মাহমুদুর রহমান। বগুড়া-৬ আসনে বিএনপি ও জামায়াত ছাড়া আর কোনো বৈধ প্রার্থী পাওয়া যায়নি। বগুড়া-৭ আসনে ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম।
বগুড়ায় মোট সাতটি আসনে যাদের প্রার্থিতা বাতিল ঘোষিত হয়েছে তারা হলেন- বগুড়া-১ এ শাহজাদী আলম লিপি (স্বতন্ত্র), বগুড়া-২ এ মাহমুদুর রহমান মান্না (নাগরিক ঐক্য) ও শরিফুল ইসলাম জিন্নাহ (জাপা)। বগুড়া-৩ এ শাহজাহান আলী তালুকদার, বগুড়া-৫ এ খান কুদরত-ই-সাকলায়েন, বগুড়া-৬ এ দিলরুবা, আবু নুমান মো: মামুনুর রশিদ ও আব্দুল্লাহ আল ওয়াকি এবং বগুড়া-৭ এ মো: আনছার আলী।