জিপিস্টার গ্রাহকদের জন্য অ্যাপেক্স ফুটওয়্যারে আকর্ষণীয় ঈদ অফার

Printed Edition

গ্রামীণফোন তাদের জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকদের জন্য আকর্ষণীয় ঈদ অফার প্রদান করতে অ্যাপেক্স ফুটওয়্যারের সাথে একটি পার্টনারশিপ করেছে। কেনাকাটা, উপহার দেয়া ও লাইফস্টাইল-ভিত্তিক পণ্যের জন্য বছরের অন্যতম ব্যস্ত মৌসুম হলো ঈদ। এমন একটি সময়ে এই পার্টনারশিপের মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য অর্থবহ ও সময়োপযোগী সুবিধা নিশ্চিত করতে চায় গ্রামীণফোন। সংযোগ সেবা ছাপিয়ে গ্রাহকদের ভিন্নতর অভিজ্ঞতা দেয়ার প্রতিশ্রুতিকে আরো সংহত করেছে এই পদক্ষেপ।

গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপ মুনিয়া গনি এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো: রায়হান কবির ঢাকার জিপি হাউজে সম্প্রতি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাসব্যাপী এই ক্যাম্পেইনের আওতায় সারা দেশে ৩০০টিরও বেশি অ্যাপেক্স আউটলেট ছাড়াও অনলাইনে (িি.িধঢ়বী৪ঁ.পড়স) ন্যূনতম তিন হাজার টাকা কেনাকাটায় ৩০০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন উপযুক্ত জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকরা। অফারটি প্রথম ১০ হাজার জন উপযুক্ত গ্রাহকের জন্য প্রযোজ্য, যা দেবে অনন্য সুবিধা এবং উৎসবের মৌসুমে কার্যকর সাশ্রয়ের সুযোগ।

অফারটি উপভোগ করতে উপযুক্ত গ্রাহকদের “অচঊঢ” লিখে ২৯০০০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। সফলভাবে অ্যাক্টিভেশন সম্পন্ন হওয়ার পর এসএমএসের মাধ্যমে একটি কুপন কোড পাবেন গ্রাহকরা। এই কোডটি দেশের যেকোনো অ্যাপেক্স আউটলেটে দেখিয়ে বা অনলাইনে চেকআউটের সময় ব্যবহার করে নির্ধারিত ছাড় উপভোগ করতে পারবেন তারা। বিজ্ঞপ্তি।