আল কুরআনের বাণী
চন্দ্র-সূর্য সব কিছু উদ্দেশ্যমূলকভাবেই সৃষ্টি
Printed Edition
তিনিই সূর্যকে করেছেন দীপ্তিশালী ও চন্দ্রকে আলোকময় এবং তার মঞ্জিলও ঠিকমতো নির্দিষ্ট করে দিয়েছেন যাতে তোমরা তার সাহায্যে বছর গণনা ও তারিখ হিসাব করতে পারো। আল্লøাহ এসব কিছু (খেলাচ্ছলে নয় বরং) উদ্দেশ্যমূলকভাবেই সৃষ্টি করেছেন। তিনি নিজের নিদর্শনসমূহ বিশদভাবে পেশ করেছেন যারা জ্ঞানবান তাদের জন্য।
-সূরা ইউনুস, আয়াত-৫