নেপাল যাচ্ছে নারী ভলিবল দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

গত বছর মালদ্বীপের মাঠ থেকে ব্রোঞ্জ পদক জিতে আসে বাংলাদেশ নারী ভলিবল দল। সেই সাফল্যের স্বীকৃতিস্বরূপ ক্রীড়া ভাতা পাচ্ছেন নারী ভলিবলের দলের ১৪ জন সদস্য। ওই ব্রোঞ্জ পদক ছিল বাংলাদেশের নারী ভলিবলে প্রথম পদক অর্জন। আফগানিস্তানকে হারিয়ে এই পদক পাওয়া। সেই ধারাক্রমে এখন নেপালে র‌্যাংকিং টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ভলিবল দল। ২২-২৭ মে নেপালে হবে এই র‌্যাংকিং টুর্নামেন্ট। তাই র‌্যাংকিংয়ে বাংলাদেশের নারী ভলিবল দলকে ঠাঁই দেয়ার জন্য এই আসরে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভলিবল ফেডারেশন। এ জন্য ৩০ এপ্রিল থেকে শুরু হবে দলটির অনুশীলন। জানান ফেডারেশন কর্মকর্তা আমিরুল হোসাইন আপন। তার দেয়া তথ্য, আমাদের জাতীয় দলের যে ১৪ জন খেলোয়াড় আছে তাদের সাথে আরো ছয়জনকে ডেকে ক্যাম্প শুরু করব। আসলে হুট করেই এই টুর্নামেন্টে অংশ নেয়ার আমন্ত্রণ। এ ছাড়া পাকিস্তানে পুরুষদের কাভা টুর্নামেন্টেও দল পাঠানোর পরিকল্পনা নিয়েছে ফেডারেশন।