এইচএফসিএলের মুদারাবা ক্যাশ ওয়াকফ ডিপোজিট ও আস-সাফারি ওমরাহ বিনিয়োগ হিসাবের উদ্বোধন
Printed Edition
হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) মুদারাবা ক্যাশ ওয়াকফ ডিপোজিট হিসাব ও আস-সাফারি ওমরাহ বিনিয়োগ গত ১ মার্চ প্রধান অতিথি এইচএফসিএলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এ এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো: শফিকুর রহমান এবং প্রধান কার্যালয়ের নির্বাহীসহ সব শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুদারাবা ক্যাশ ওয়াকফ ডিপোজিট হিসাব সব শ্রেণীর নির্বাহী ও কর্মকর্তাদের নিজ নামে হিসাব খোলা ও গ্রাহকদের উদ্বুদ্ধ করার মাধ্যমে মানবসেবায় এগিয়ে আসা এবং আস-সাফারি ওমরাহ বিনিয়োগ প্রডাক্টটি গ্রাহকদের মধ্যে ব্যাপক প্রচারের জন্য গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি।