রাজবাড়ীতে রূপালী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ
Printed Edition
রাজবাড়ীর কালুখালীতে কৃষকদের মধ্যে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছে রূপালী ব্যাংক পিএলসি। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়নে সহায়তা করতে ব্যাংকটি এ উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার রূপালী ব্যাংক কালুখালী শাখার উদ্যোগে রাজবাড়ীর আরএসইউএফ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে কৃষি ঋণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক দেবাশীষ সরকার। বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: হারুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ফরিদপুর বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো: আবুল হাসান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুল বারাকাত, ফরিদপুর জোনের জোনাল ম্যানেজার মো: শাহজাহান শরীফ, আরএসইউএফ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: জাহিদুল ইসলাম, কালুখালী উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ এবং শাখা ব্যবস্থাপক প্রণব বিশ্বাস। অনুষ্ঠানে বিপুলসংখ্যক কৃষক অংশগ্রহণ করেন এবং কৃষি ঋণ পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।