ঘোড়াঘাট থানায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন

Printed Edition

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের ঘোড়াঘাট থানায় বিভিন্ন সময় মাদকবিরোধী অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ যানবাহন দীর্ঘদিন ধরে অযতেœ পড়ে থেকে নষ্ট হচ্ছে। এসব যানবাহনের মধ্যে রয়েছে মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাস, ট্র্যাক্টর ও অটোরিকশা। রোদ-বৃষ্টিতে পড়ে থেকে অনেকগুলোই এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফলে কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি সম্ভাব্য রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে সরকার।

থানা সূত্র জানায়, বিভিন্ন সময়ে মাদকদ্রব্য পরিবহন বা মাদক কারবারের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে এসব যানবাহন জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার এজাহারে ব্যবহৃত যানবাহনের কথাও উল্লেখ থাকে। তবে অনেক েেত্রই মামলার আসামিরা জামিনে মুক্ত হলেও জব্দ হওয়া যানবাহন ছাড়িয়ে নেয়ার উদ্যোগ নেন না। ফলে থানার আঙিনায় বছরের পর বছর পড়ে থেকে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ঘোড়াঘাট থানায় প্রায় শতাধিক মোটরসাইকেল জব্দ অবস্থায় রয়েছে। এ ছাড়া রয়েছে প্রায় ১২ থেকে ১৪টি ভারী যানবাহন, তিন থেকে চারটি মাইক্রোবাস, চারটি অটোরিকশা এবং কয়েকটি সাইকেল। দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকায় অনেক যানবাহনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, এসব জব্দ যানবাহন আদালতের অনুমতি নিয়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হলে একদিকে যেমন থানার জায়গা খালি হবে, অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। দীর্ঘদিন ফেলে রাখার ফলে এগুলোর মূল্যও ক্রমে কমে যাচ্ছে।

অভিযোগ রয়েছে, মাদককারবারিরা নানা কৌশল অবলম্বন করে এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে মাদকের বিস্তার পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তাদের মতে, মাদক ব্যবসা বন্ধে কঠোর নজরদারি ও কার্যকর পদপে নেয়া জরুরি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জব্দ করা যানবাহনের দ্রুত নিষ্পত্তি এবং মাদকবিরোধী কার্যক্রম আরো জোরদার করা না হলে সরকারি সম্পদের অপচয়ের পাশাপাশি সমাজেও এর নেতিবাচক প্রভাব পড়তে থাকবে।