ওয়েলিংটনে এগিয়ে নিউজিল্যান্ড

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ডেভন কনওয়ে ও মিচেল জেমসের হাফ শতকে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ৭৩ রানের লিড পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ৯ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ২৭৮ রান। দশম ব্যাটার ব্লেয়ার টিকনার ইনজুরির কারণে ব্যাটিংয়ে নামেননি। দলের হয়ে কনওয়ে ৬০ ও মিচেল ৬১ রান করেন। এ ছাড়া কেইন উইলিয়ামস ৩৭ ও ডারিল মিচেলের অবদান ২৫। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এন্ডারসন ফিলিপ ৩টি ও কোমার রোচ দুটি উইকেট নেন। এ দিকে দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। ওপেনার জন ক্যাম্পবেল ও নাইট ওয়াচম্যান অ্যান্ডারসন ফিলিপের উইকেট হারিয়ে ৩২ রান তোলে ক্যারিবীয়রা। ব্রেন্ডন কিং ১৫ ও কাভেম হজ ৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন। অভিষিক্ত কিউই পেসার মাইকেল জেমস রে ফেরান ক্যাম্পবেলকে। আর ফিলিপকে এলভিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ডাফি। ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ২০৫ রানে অল-আউট হওয়াতে এখনো ৪১ রানে পিছিয়ে আছে শাই হোপের দল। ম্যাচ বাঁচাতে চাইলে বড় জুটি আর রান করতে হবে ক্যারিবীয়দের। আর কিউইরা যতদ্রুত সম্ভব বাকি উইকেটগুলো তুলে নিতে চাইবে। এ দিকে লিড ব্ল্যাকক্যাপসদের শিবিরে দুঃসংবাদ বয়ে আনল ব্লেয়ার টিকনারের ইনজুরি। তার কাঁধের হাড় সরে গেছে। প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন তিন বছর পর টেস্ট দলে ফেরা এ পেসার।