আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৮ লাখ টাকা দিলো ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজকে
Printed Edition
শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে আট লাখ টাকা অনুদান দিয়েছে। কলেজের ইউরোলজি বিভাগের সার্জিক্যাল চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় এবং ডেন্টাল ইউনিটের ডেন্টাল চেয়ার ক্রয়ের জন্য এ অনুদান দেয়া হয়। সোমবার ন্যাশনাল মেডিক্যাল কলেজে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো: রাফাত উল্লা খান কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: শামসুর রহমানের নিকট চেক হস্তান্তর করেন। এ সময় কলেজের উপাধ্যক্ষ ড. মো: আফজাল হোসেন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: আবদুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: ইদ্রিস আলী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।