দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল হোস্টিং ডটকম

Printed Edition

প্রযুক্তি ডেস্ক

বিশ্বের অন্যতম হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘হোস্টিং ডটকম’ (Hosting.com) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। গত ১৪ জানুয়ারি রাজধানীর একটি হোটেল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। হোস্টিং ডটকম গ্রাহকদের জন্য বাংলা ভাষায় কাস্টমার সেবা প্রদান করবে। একই সাথে স্থানীয় কারেন্সিতে মূল্য পরিশোধ ও সাশ্রয়ী মূল্যে হোস্টিং সেবা নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশে হোস্টিং ডটকমের কার্যক্রম শুরু হওয়ার ফলে সার্ভার অবকাঠামো, ক্লাউডভিত্তিক সমাধান, এআই বট প্রযুক্তি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ডোমেইন ব্যবসাসহ বিভিন্ন ডিজিটাল সেবা নতুন গতি পাবে। এতে বাজারে প্রতিযোগিতা বাড়বে, মানসম্মত সেবার বিস্তার ঘটবে এবং ব্যবহারকারীদের জন্য ইতিবাচক অভিজ্ঞতা ও নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে। একই সাথে এটি একটি শক্তিশালী নতুন ইকোসিস্টেম গড়ে তুলবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, দক্ষতা উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং দেশে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের পরিসরকে আরো বিস্তৃত করবে। হোস্টিং ডটকমের সিইও সেব ডি লেমোস বলেন, দাম ও প্যাকেজ নিয়ে আমরা প্রচুর ফিডব্যাক পেয়েছি এবং বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি। হোস্টিং ডটকমের অবকাঠামোয় ৩০ লাখের বেশি ওয়েবসাইট সক্রিয়, প্রতি ১৫ সেকেন্ডে নতুন একটি ওয়েবসাইট যুক্ত হচ্ছে এবং বিশ্বের ২০টির বেশি ডাটা সেন্টার ও এক হাজারের বেশি এক্সপার্টের সমন্বয়ে আমরা দ্রুত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করছি।