সেনাবাহিনী চ্যাম্পিয়ন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফাইনালে তারা ৩-১ সেটে বিমান বাহিনীকে হারিয়ে শিরোপা জিতে নেয়। বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সমান ব্যবধানে হারিয়ে তৃতীয় হয়েছে পানি উন্নয়ন বোর্ড (পিডিবি)। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও অপোজিট অ্যাটাকার হয়েছেন সেনাবাহিনীর সিফাত হোসেন, সেরা আউট সাইড অ্যাটাকার পিডিবির মাজহারুল ইসলাম, সেরা সেটার সেনাবাহিনীর আশিকুজ্জামান, মিডেল ব্লকার বিমান বাহিনীর পারভেজ মোশাররফ এবং সেরা লিবারু নির্বাচিত হন সেনাবাহিনীর আবদুল হাকিম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।