চকরিয়া বায়তুশ শরফ কমপ্লেক্সে আল্লামা আবদুল হাই নদভী দাখিল মাদরাসা প্রতিষ্ঠার সিদ্ধান্ত
Printed Edition
চকরিয়া বায়তুশ শরফ শাহ জব্বারিয়া আদর্শ নূরানী মাদরাসার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১ম সভা ২৯ নভেম্বর মাদরাসার সহ-সভাপতি ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম।
চকরিয়া বায়তুশ শরফ কমপ্লেক্স মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ মাহের শামস ও মাদরাসার সহ অর্থ সম্পাদক মীর মুহাম্মদ আবু তালহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক আনোয়ারুল মুবিন, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ চকরিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, মাদরাসার সহ-সাধারণ সম্পাদক মাস্টার আবছার উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য ছালেহ আহমদ সওদাগর, এহসানুল হক চৌধুরী (দুবাই এহসান), রেজাউল হক সওদাগর, আনোয়ার হোসেন, খোকন মাহমুদ, আব্বাস উদ্দিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ বারেক, মহিউদ্দিন, আ ন ম আরাফাত, এম মনছুর আলম, এনামুল হক, শাহাব উদ্দিন, নজরুল ইসলাম, জিহাদুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ চকরিয়া বায়তুশ শরফ কমপ্লেক্সের অধীনে পরিচালিত শাহ আখতরিয়া হেফজখানা, শাহ কতুবউদ্দিন এতিমখানার পাশাপাশি রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর নামে একটি দাখিল মাদরাসা প্রতিষ্ঠার প্রস্তাব করেন। কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।