এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
গদ্য : বই পড়া
Printed Edition
মো: জাকীর হোসেন
সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী ঢাকা
মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্য : বই পড়া’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
৫। উক্ত মনোভাবের অবসান ঘটাতে-
র) প্রচলিত শিক্ষার উল্টো টান টানতে হবে
রর) প্রিয়াকে স্বাগত জানাতে হবে
ররর) প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে
নিচের কোনটি সঠিক ?
ক) র খ) র, ররর
গ) র ও রর ঘ) র, রর ও ররর
৬। বই পড়া প্রবন্ধে লেখক সাহিত্যচর্চার সপক্ষে বাক্য ব্যয় করার কারণ কী?
ক) সবাইকে পাঠচর্চায় উদ্বুদ্ধ করা
খ) জাতির আত্মরক্ষা করা
গ) পাঠকের মনোরঞ্জন করা
ঘ) প্রকৃত শিক্ষার স্বরূপ উন্মোচন করা
৭ ‘বই পড়া’ প্রবন্ধে বাজিকরের সাথে তুলনা করা হয়েছে কাকে?
ক) শিক্ষককে
খ) শিক্ষার্থীকে
গ) অভিভাবককে
ঘ) ডেমোক্রেসির গুরুদেরকে
৮। লাইব্রেরিকে স্কুল কলেজের ওপরে স্থান দেয়ার কারণ হলো-
র) স্বেচ্ছাপ্রণোদিত বই পড়ার সুযোগ লাভ
রর) বই পড়ার স্বচ্ছন্দতা
ররর) স্বশিক্ষিত হওয়ার অবারিত সুযোগ লাভ
নিচের কোনটি সঠিক ?
ক) ররর খ) র,ররর
গ) র ও রর ঘ) র, রর ও ররর
৯। প্রমথ চৌধুরীর মতে কোনটি অকর্তব্য নয়?
ক) বইপড়া খ) দেহরক্ষা
গ) সাহিত্যচর্চা ঘ) আত্মরক্ষা
১০। আমাদের পাঠচর্চার অনভ্যাসের কারণ হলো-
র) আর্থিক অনটন
রর) শিক্ষাব্যবস্থার ত্রুটি
ররর) লাইব্রেরির অভাব
নিচের কোনটি সঠিক ?
ক) র খ) রর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
১১। ফ্রোন্সকে যারা রক্ষা করেছিল তারা কলেজের শিক্ষাকে প্রত্যাখ্যান করেছিল, কারণ-
র) ত্র“টিপূর্ণ শিক্ষাব্যবস্থা
রর) পেটের দায়ে বা বাধ্য হয়ে
ররর) মনের বল ছিল বলে
নিচের কোনটি সঠিক ?
ক) র খ) ররর
গ) র ও রর ঘ) র, রর ও ররর
১২। কোন সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই?
ক) পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়
খ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
গ) বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়
ঘ) মানবজীবনে শিক্ষা সোনা ফলায়
উত্তর : ৫. খ, ৬. গ, ৭. গ, ৮.ঘ, ৯. ঘ, ১০. খ, ১১. খ, ১২. ক।