প্রতিবন্ধীদের জন্য এক্সিসেবল ডিজিটাল সেবা নিশ্চিতের আহ্বান

Printed Edition

প্রতিবন্ধীদের জন্য বাংলাদেশের দ্রুত সম্প্রসারিত ডিজিটাল সব সেবায় সম্পূর্ণ প্রবেশযোগ্য করতে সুস্পষ্ট ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা নেয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা বলেন, দেশের ডিজিটাল অগ্রযাত্রা তখনই অর্থবহ ও পরিপূর্ণ হবে, যখন সব নাগরিক, বিশেষ করে প্রতিবন্ধীরা নিরাপদ, স্বচ্ছন্দ ও স্বাধীনভাবে সরকারি ই-সেবা নিতে পারবেন। ইনোভেশন টু ইনক্লুশন ইন দ্য ডিজিটাল এইজ শীর্ষক এ সেমিনার আগারগঁাঁওয়ের বিডা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এবং জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ যৌথভাবে এ আয়োজন করে। ১৫০ জনের বেশি অংশগ্রহণকারী সেমিনারে উপস্থিত ছিলেন।

অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মো: সাইদুর রহমান খান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ, এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহা: আব্দুর রফিক, প্রোগ্রাম ম্যানেজমেন্ট লিড আব্দুল্লাহ আল ফাহিম, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মাহা আবু এমায়ের, হেড অব ইনোভেশন ক্লাস্টার মো: নাহিদ আলম, কনসালট্যান্ট (অ্যাক্সেসিবিলিটি) ভাস্কর ভট্টাচার্য, ইউএনডিপি বাংলাদেশের অ্যাসিস্টেন্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল হক এবং ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন অফিসার মো: নাজমুস সাকিব। বিজ্ঞপ্তি।