চৌদ্দগ্রামে হ্যাঁ ভোটের পক্ষে জামায়াতের যুব ম্যারাথন

Printed Edition
bangla-2
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামী যুব বিভাগের ম্যারাথন : নয়া দিগন্ত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত সৃষ্টিতে বিশাল যুব ম্যারাথন করেছে গুণবতী ইউনিয়ন জামায়াত। গত শনিবার সকালে গুণবতী বাজার থেকে শুরু করে খাটরা, বুধড়া ও কৈতরা হয়ে আবার গুণবতী গিয়ে মেরাথনটি শেষ হয়। যুব ম্যারাথনে অংশ নেন জামায়াত সমর্থিত শত শত যুবক।

ম্যারাথনে অংশগ্রহণকারীরা হ্যাঁ ভোটের পক্ষে এবং শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে শূরা সদস্য আইয়ুব আলী ফরায়েজী। এ সময় আরো উপস্থিত ছিলেন- জামায়াতের গুণবতী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আ ন ম মেশকাত উদ্দিন সেলিম, গুণবতী ইউনিয়ন আমির ইউসুফ মেম্বার, চৌদ্দগ্রাম উপজেলা কর্মপরিষদ সদস্য ডা: মঞ্জুর আহমেদ সাকি, সাবেক ছাত্রনেতা আবু সাইয়িদ মজুমদার, জাফর আমেদ শিপন, শাহাদাত হোসেন, গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, সহ-সেক্রেটারি আবদুল হামিদ প্রমুখ।