পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি রাশিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার : পুতিন
Printed Edition
এএফপি
যুক্তরাষ্ট্রের সাথে সর্বশেষ পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে রাশিয়ার। দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, বর্তমান পরিস্থিতিতে নিজেদের পারমাণবিক সক্ষমতার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে রাশিয়া।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করে রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন। সে ভিডিও বার্তায় পুতিন বলেছেন, রাশিয়ার নিরাপত্তা ও কৌশলগত প্রতিরোধ নিশ্চিত করছে তার পরমাণু অস্ত্র, একই সাথে বিশ্বে শক্তির ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের পারমাণবিক সক্ষমতার উন্নয়ন এখন আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। রোববার ছিল রাশিয়ার পিতৃভূমির রক্ষক (ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড) দিবস। এ দিবস উপলক্ষেই ভিডিও বার্তাটি পোস্ট করেছিল রুশ প্রেসিডেন্টের দফতর ও বাসভবন ক্রেমলিন।