ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। গতকাল শুক্রবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, ড. কামাল হোসেন ফুসফুসের সমস্যায় ভুগছেন। তার রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিজানুর রহমান।

ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন। ৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ।