মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ৬ বসতঘর
Printed Edition
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আগুনে ছয়টি টিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার কাইচমালদা এলাকায় শাহ আলমের বসতবাড়িতে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে টঙ্গীবাড়ি ও সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুনে ছয়টি টিনের ঘরের আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।