রাসিকের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিার্থীদের শিাবৃত্তি প্রদান
Printed Edition
রাজশাহী ব্যুরো
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প থেকে দরিদ্র ও মেধাবী শিার্থীদের শিাবৃত্তি প্রদান করা হয়েছে। গত বুধবার নগর ভবনে প্রশাসকের দফতরে আয়োজিত অনুষ্ঠানে শিার্থীদের হাতে শিাবৃত্তির চেক তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ ন ম বজলুর রশীদ।
এ সময় বিভাগীয় কমিশনার বলেন, আমরা সব সময় তোমাদের পাশে আছি। তোমরা তোমাদের ল্য অর্জনে এগিয়ে যাও, ভবিষ্যতে তোমরা জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করো এ দোয়া করি।
এবার রাজশাহী সিটি করপোরেশনের প থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৫৮ জনকে, কলেজ পর্যায়ে ৪৪ জন, মাধ্যমিক পর্যায়ে ২৪ জন, প্রাইমারি পর্যায়ে ৩১ জনসহ ১৫৭ জন দরিদ্র ও মেধাবী শিার্থীকে শিাবৃত্তি প্রদান করা হয়। শিাবৃত্তির জন্য মনোনীত শিার্থীদের শিাবৃত্তি হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ হাজার টাকা, কলেজ পর্যায়ে সাত হাজার টাকা, হাইস্কুল পর্যায়ে পাঁচ হাজার টাকা এবং প্রাইমারি স্কুল পর্যায়ে দুই হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো: মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ এ এম আঞ্জুমান আরা বেগম, রাজস্ব কর্মকর্তা সারওয়ার হোসেন, হিসাব রণ কর্মকর্তা নিজামুল হোদাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।