দিনাজপুরে ২ ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। অভিযানের অংশ হিসাবে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর দিনাজপুরের উদ্যোগে নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির মাহফুজের নেতৃত্বে উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স এম এম ব্রিকস, তলবকান্দি, দাড়িয়া, নবাবগঞ্জ ও মেসার্স এ এস এম, ভদ্রপুর, নবাবগঞ্জ নামক দু’টি ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে দেড় লাখ টাকা জরিমানা করে আদায় কা হয়। এছাড়া মেসার্স এস এ ব্রিকস, বিনোদনগর, নবাবগঞ্জ নামক ইটভাটার চিমনী সম্পূর্ণভাবে ভেঙে

দেয়া হয়।