খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক ইউনিটের দোয়া মাহফিল অনুষ্ঠিত

Printed Edition
artho-11
খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক ইউনিটের দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘অরণাভ’ ও দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে ৩০ নভেম্বর অনুষ্ঠিত দোয়া এবং স্মরণিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো: আবদুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ, যুগ্ম মহাসচিব মনোয়ারুল ইসলাম, যুগ্ম মহাসচিব সহিদুল হক সহিদ, অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও রুবানা পারভীন, মহাব্যবস্থাপকরা, অগ্রণী ব্যাংক পিএলসির বিভিন্ন পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীরা এবং জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসির নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসির সভাপতি মো: সুজাউদ্দৌলা। জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহের সঞ্চালনায় অনুষ্ঠানে বেগম জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। বিজ্ঞপ্তি।