নীলফামারীর ৪টি আসনেই জামায়াত প্রার্থীরা বিজয়ী

Printed Edition

নীলফামারী প্রতিনিধি

জেলার চারটি আসনেই জামায়াতের প্রার্থীরা বিজয় লাভ করেছেন। বৃহস্পতিবার রাতে এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি জানান, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ১,৪৯,২১৪ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের জমিয়তে উলামা ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী পেয়েছেন ১,১৮,১৬০ ভোট। নীলফামারী-২ (সদর) আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ১,৪৫,২০২ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পেয়েছেন ১,৩৪,৫৭৯ ভোট।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ১,০৮,৫৬০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ আলী পেয়েছেন ৮৯ হাজার ১০২ ভোট। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মো: আব্দুল মুনতাকিম ১,২৪,৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলহাজ আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮৪ হাজার ১০৪ ভোট।