অপসোনিন ফার্মা লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
Printed Edition
অপসোনিন ফার্মা লিমিটেড ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরায় গতকাল ‘বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬’ আয়োজন করে। গত কয়েক বছর ধরে অপসোনিন ফার্মা লিমিটেড বাংলাদেশের ওষুধশিল্পে ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য বিক্রয় প্রবৃদ্ধি অর্জন করে আসছে এবং ২০২৫ সালেও এই ধারাবাহিকতা বজায় রেখেছে। আইএমএস রিপোর্ট (দ্বিতীয় প্রান্তিক, ২০২৫) অনুযায়ী, বিক্রয় কার্যক্রমে প্রতিষ্ঠানটি বর্তমানে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ওষুধ রফতানি করছে। সম্মেলনে কোম্পানির সব বিক্রয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেনÑ কোম্পানির চেয়ারম্যান, ক্যাপ্টেন (অব:) আব্দুস সবুর খান; ব্যবস্থাপনা পরিচালক, আবদুর রউফ খান; উপ-ব্যবস্থাপনা পরিচালক, আবদুর রাকিব খান; পরিচালক, বিক্রয় ও বিপণন, মোহাম্মদ আবদুল মোমেন তালুকদার; সহকারী মহাব্যবস্থাপক, বিক্রয়, মোহাম্মদ মাহমুদুল হক ও দেবজিত চন্দ্র ভৌমিক; সহকারী মহাব্যবস্থাপক, পিএমডি, তাজ মোহাম্মদ আগা মেনন ও মোহাম্মদ আখতার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। বিজ্ঞপ্তি।