এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব

Printed Edition
syllbus-4
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন

সহকারী অধ্যাপক

সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

২০। মি. রাহুল একজন ডাক্তার। তিনি গ্রামের রোগীদের সেবা করার জন্য সাধু নার্সিং হোম প্রতিষ্ঠা করলেন। মি. রাহুলের প্রতিষ্ঠানটি-

র. মুনাফাভোগী

রর. অমুনাফাভোগী

ররর. পেশাজীবী

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর

খ) র ও ররর

গ) রর ও ররর

ঘ) র, রর ও ররর

২১। মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান হলো-

র. সেবাদানকারী প্রতিষ্ঠান

রর. পেশাজীবী প্রতিষ্ঠান

ররর. ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর

খ) র ও ররর

গ) রর ও ররর

ঘ) র, রর ও ররর

২২। অংশীদারি চুক্তির মাধ্যমে-

র. ব্যবসায়ের পরিচালনা কার্য নির্ধারিত হয়

রর. ভবিষ্যৎ বিরোধ নিষ্পত্তির নীতিমালা নির্ধারিত হয়

ররর. মুনাফা ও দায়দেনা বণ্টন সংক্রান্ত বিষয়াদি নির্ধারিত হয়

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

২৩। রহিম ও করিম দুজন একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। তারা চুক্তি মোতাবেক তাদের ব্যবসাটি পরিচালনা করেন। এক্ষেত্রে তাদের চুক্তিপত্রের বিষয়বস্তু অনুযায়ী-

র. কোনো অংশীদার মারা গেলে ব্যবসার বিলোপসাধন ঘটবে

রর. নতুন অংশীদার গ্রহণ ও বহিষ্কার করা যাবে

ররর. মুনাফা ও দায় বণ্টনযোগ্য হবে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর

খ) র ও ররর

গ) রর ও ররর

ঘ) র, রর ও ররর

২৪। অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উদাহরণ হলো-

র. চাঁদা

রর. অনুদান

ররর. পরামর্শ ফি

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

২৫। অব্যবসায়ী প্রতিষ্ঠানের অনিয়মিত আয়-

র. আজীবন সদস্যের চাঁদা রর. উইল করা ধন-দৌলত

ররর. প্রাপ্ত অনুদান

নিচের কোনটি সঠিক?

ক) র ও ররর

খ) র ও ররর

গ) রর ও ররর

ঘ) র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

মি. করিম একজন ডাক্তার। তিনি ও তার কিছু সহকর্মী ঢাকার বঙ্গবাজারে ‘কাকলী শিশু কেয়ার’ নামে একটি নার্সিং হোম প্রতিষ্ঠা করেন এবং আগত রোগীদের সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেবা দেন। তারা প্রতিষ্ঠানের কার্যাবলি যথাযথ সম্পাদনের মাধ্যমে মুনাফা অর্জন করেন।

২৬। ওপরের উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান?

ক) মুনাফাভোগী

খ) বিশুদ্ধ অব্যবসায়ী

গ) সামাজিক

ঘ) রাষ্ট্রীয়

উত্তর : ২০. খ, ২১. ক, ২২. ঘ, ২৩. ঘ, ২৪. ক, ২৫. ঘ, ২৬. ক।