রাজধানীতে রূপালী ব্যাংকের বাসাবো উপশাখা উদ্বোধন
Printed Edition
আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে ঢাকার বাসাবোতে গতকাল রূপালী ব্যাংক পিএলসির বাসাবো উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খিলগাঁও শাখার নিয়ন্ত্রণাধীন উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাঈন মইন। এ ছাড়াও সবুজবাগ থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল রহিম, ব্যবসায়ী মো: মুরতুজা, নূর মোহাম্মদীয়া (সা:) হাফিজিয়া মাদরাসার অধ্যক্ষ ড. মো: লোকমান হাকিম, ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: মাহমুদুল ইসলাম, রূপালী ব্যাংক ঢাকা সেন্ট্রাল জোনাল ম্যানেজার মো: মাসুদুল হাসান, খিলগাঁও শাখার ব্যবস্থাপক আকতার হোসেন, মুগদা শাখার ব্যবস্থাপক মো: শামছুল হক ইভান ও বাসাবো উপশাখাপ্রধান কবির আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া করেন মুফতি নূরুল হুদা মারুফ। বিজ্ঞপ্তি।