নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

Printed Edition
nitto-2
ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

একশ’ চল্লিশ.

একজন আরেকজনের প্রয়োজন মেটায়। কিছুটা স্টেশনের মতো। সেখানে গেলে খোঁজখবর করে তারা এখন কোথায় জানা যাবে। মান্দারের নৌকার সন্ধান জানা যেতে পারে বা তাদের গন্তব্যও ঠিক করতে পারবে।

মাঝির বড় কূপ দূরে থাক, বড় গাঙই পাওয়া গেল না। তবে সরু খাল ছাড়িয়ে নৌকা বড় আরেকটা খালে গিয়ে পড়ল। বড় খাল যখন তখন সামনে হয়তো বড় নদী পড়বে। নয়তো অন্য কোনো নৌকারও হয় তো দেখা পাওয়া যাবে। না হলে কোথায় ঘুরে মরছে কিছুই জানা যাবে না। হাকিম মাঝি নিজেও অনেকখানি চুপসে গেছে। রাতের অন্ধকারের পথ হারানোর ভোগান্তি যে এভাবে তাকে দিতে হবে সে বুঝতে পারেনি।

বড় খাল থেকেও অনেকগুলো ছোট ছোট শাখা খাল বনের আরো ভেতরের দিকে চলে গেছে। নাভিদ আর জুয়েল বড় খালের দিকে তাকিয়ে ছিল। অন্য পাশের ছোট খালের দিকে দেখতে থাকা ফারুকের চিৎকারে সবাই সে দিকে তাকাল। (চলবে)