লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১৫

Printed Edition
onno-3
দক্ষিণ লেবাননের টাইর শহর থেকে ইসরাইলের দিকে হিজবুল্লাহর রকেট হামলার দৃশ্য : ইন্টারনেট

রয়টার্স

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান বাহিনীর হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। নিহতদের হিজবুল্লাহর সদস্য বলে দাবি করেছে ইসরাইল। গতকাল শুক্রবার দেশটির সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসরাইলি বাহিনীর দাবি, তাদের ১৪৬তম ডিভিশন দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি দলকে শনাক্ত করে, যারা ইসরাইলের অভ্যন্তরে অ্যান্টি-ট্যাংক মিসাইল বা ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা করছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই বিমানবাহিনী ওই লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে দলটিকে ‘নির্মূল’ করে। হামলার পর ইসরাইলি স্থল সেনারা ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র জব্দের দাবি করেছে। যার মধ্যে রয়েছে বেশ কিছু রাইফেল, গ্রেনেড ও সামরিক সরঞ্জাম।