চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নূরুল ইসলাম বুলবুলের মনোনয়ন ফরম সংগ্রহ

Printed Edition
bangla-5
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে এমপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করছেন নূরুল ইসলাম বুলবুল : নয়া দিগন্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির সাবেক ভিপি নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সকালে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সাথে ছিলেন- জেলা আমির আবু জার গিফারী, নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবু বক্করসহ জেলা ও সদর উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতারা। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে। তবে কেবলমাত্র প্রার্থী নয়, প্রার্থীর কর্মী-সমর্থকসহ সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ সময় তিনি সরকারকে সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণের আহ্বান জানান।