বাউবিতে ডিজিটাল দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

Printed Edition

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাউবি দুই দিনব্যাপী ‘ডিজিটাল দক্ষতা উন্নয়ন : এম এস ওয়ার্ড, গুগল ওয়ার্কস্পেস ও সাইবার সচেতনতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (ওছঅঈ) আয়োজিত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের ই-লার্নিং সেন্টার (ওঠঈজ-০১)-এ অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচি ২ মার্চ শুরু হয়ে ৩ মার্চ সমাপ্ত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জাহির রায়হান।

রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ এবং আইসিটি পরামর্শক ও আইসিটি ইউনিটের প্রধান মো: মমিনুল ইসলাম। তারা এম এস ওয়ার্ডের উন্নত ব্যবহার, গুগল ওয়ার্কস্পেসে সমন্বিত কাজের কৌশল এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম এবং সভাপতি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জাহির রায়হান প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।