জুড়ি উপজেলা বিজয়ী
Printed Edition
রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা
রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউ কে আন্তঃউপজেলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট গতকাল শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় জুড়ি উপজেলা (১৮০/৭) তিন উইকেটে স্বাগতিক রাজনগর উপজেলাকে (১৭৯/৫) হারায়। বিজয়ী দলের রাসেল (২৭ বলে ৫৮ রান) ম্যাচ সেরা হন। প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের নাতনী, এম নাসের রহমানের মেয়ে ইঞ্জিনিয়ার আমীরা রহমান।