হাদির হত্যাকারীদের ছবিসহ ঘৃণা স্তম্ভ জাগপার

Printed Edition
3rd-5
রাজধানীর বিজয়নগরে ওসমান হাদী হত্যার ঘটনায় ঘৃণা স্তম্ভ তৈরি করেছে জাগপা : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার পেছনে দায়ীদের ছবিসহ ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। গতকাল সোমবার বিকেলে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে (যেখানে ওসমান হাদিকে গুলি করা হয়) এই ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেন তিনি।

এ সময় রাশেদ প্রধান বলেন, হাদিকে গুলি করার ১০ দিন পেরিয়ে গেছে। এখনো খুনিদের গ্রেফতার করতে পারে নাই এই অন্তর্বর্তী সরকার। হাদিকে খুনের পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি, আশ্রয়দাতা সবাই নিশ্চিন্তে আছে। আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা জানাই।

তিনি বলেন, আমাদের ক্ষমতা সীমিত। আমরা ঘৃণা জানাই আর আল্লাহর দরবারে দোয়া করি। মহান রাব্বুল আলামিন যেন আমার ভাই হাদির হত্যার সাথে জড়িতদের বিচার দুনিয়ায় এবং আখিরাতে করেন।

বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি রোড নামকরণের দাবি জানান জাগপার এই মুখপাত্র।