সম্পত্তির বিরোধ

ছেলেদের হামলায় আহত বাবা-মা বাড়ি ফিরতে পারছেন না

Printed Edition

ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সম্পত্তি ভাগ-বণ্টনকে কেন্দ্র করে ছেলেদের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওবায়দুল হক মজুমদার (৬৮) ও তার স্ত্রী সাজেদা বেগম (৬০)। প্রাণনাশের আশঙ্কায় তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

জানা যায়, উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামের বাসিন্দা ওবায়দুল হক মজুমদার স্থানীয়ভাবে পরিচিত ব্যক্তি। পারিবারিক বিরোধের জেরে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে তার স্ত্রীকে মারধর করেন ছেলে এনামুল হক রুবেল ও একরামুল হক শিবলুসহ পরিবারের অন্য সদস্যরা। স্ত্রীকে উদ্ধার করতে গেলে ওবায়দুল হককেও পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।