তাঁত বোর্ডের উদ্যোগে ৮ মার্চ থেকে ১০ দিনব্যাপী মেলা

Printed Edition

বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে এবং বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় আগামী ৮ হতে ১৭ মার্চ বেঙ্গল ফাউন্ডেশনের দ্বিতীয় তলার গ্যালারি এবং চতুর্থ তলার উন্মুক্ত স্থানে ১০ (দশ) দিনব্যাপী বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের প্রদর্শনী ও মেলা আয়োজন করা হয়েছে। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের প্রদর্শনী ছাড়াও প্রান্তিক তাঁতিদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতা সাধারণের নিকট বিক্রয়ের লক্ষ্যে জামদানি শাড়ি, কাতান শাড়ি, মনিপুরী শাড়ি, টাঙ্গাইল শাড়ি, সিরাজগঞ্জের লুঙ্গি-গামছা, কুমিল্লার খাদি, কুমারখালীর বেডশিট, রাজশাহীর সিল্ক এবং পার্বত্য জেলার উপজাতীয় পোশাক ইত্যাদি পণ্যের মোট ১৫টি স্টল থাকবে। ফলে দর্শনার্থীরা পণ্য ক্রয়ের পাশাপাশি বাংলাদেশের বস্ত্র খাতের সোনালি ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা পাবেন।

৮ মার্চ দুপুর ১২টায় বেঙ্গল ফাউন্ডেশনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে মো: শরীফুল আলম এমপি, প্রতিমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয় উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি। বিজ্ঞপ্তি।