১৬ বছর ধরে দেশের ১ নাম্বার ভোজ্যতেল ব্র্যান্ড রূপচাঁদা
Printed Edition
বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ফ্ল্যাগশিপ পণ্য রূপচাঁদা সয়াবিন তেল টানা ১৬তমবারের মতো ভোক্তাদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। এই অর্জনের মাধ্যমে রূপচাঁদা আবারও দেশের এক নাম্বার ভোজ্যতেল ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছে। পাশাপাশি, গতবারের ধারাবাহিকতায় এ বছরও রূপচাঁদা সামগ্রিক সেরা ব্র্যান্ডের তালিকায় ১৫তম স্থান অর্জন করেছে। শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।