বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জাতীয় রেকর্ড স্থাপন

Printed Edition
3rd-8
রামপাল বিদ্যুৎকেন্দ্র : ফাইল ছবি

বাগেরহাটের রামপালে অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (গঝঞচচ) গত নভেম্বর মাসে ৭০০ মিলিয়ন ইউনিট (গটং) বিদ্যুৎ উৎপাদন করেছে, যা বাংলাদেশের যেকোনো বিদ্যুৎকেন্দ্রের মধ্যে সর্বোচ্চ মাসিক উৎপাদন।

মাসব্যাপী এই বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১.৫% উৎপাদন করে ধারাবাহিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে।

এই মাইলফলক প্ল্যান্টের উচ্চশিল্প ক্ষমতা, দক্ষ কয়লা ও সম্পদ ব্যবস্থাপনা এবং সূক্ষ্ম আর্থিক ও কর্মক্ষম পরিকল্পনাও প্রতিফলিত করে।

এ বিদ্যুৎকেন্দ্র নিয়মিতভাবে ৬০০ গটং এরও বেশি বা বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৮% সরবরাহ করে আসছে এবং নভেম্বরের অর্জন দেশের বিদ্যুৎ খাতে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। বিজ্ঞপ্তি।