পাউবো ফ্রেন্ডশিপ সমঝোতা স্মারক সই

Printed Edition

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এবং ফ্রেন্ডশিপের মধ্যে বন্যা পূর্বাভাস প্রযুক্তির উন্নয়ন, কমিউনিটি পর্যায়ে কার্যকর বন্যা পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদার, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং পানি ব্যবস্থাপনা খাতে গবেষণা ও সক্ষমতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল পাউবোর প্রধান কার্যালয় পানি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে মহাপরিচালক মো: এনায়েত উল্লাহ এবং অতিরিক্ত মহাপরিচালকরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাউবোর পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন ড. মো: সাজ্জাদ হোসেন (অতিরিক্ত প্রধান প্রকৌশলী, পানি বিজ্ঞান) এবং ফ্রেন্ডশিপের পক্ষে সই করেন কাজী আমদাদুল হক, সিনিয়র পরিচালক এবং হেড অব স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন সেক্টর)। বিজ্ঞপ্তি।