শেষ আটে আর্সেনাল নকআউট প্লে-অফে যারা
Printed Edition
ক্রীড়া ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ রাউন্ডের ম্যাচে গত পরশু ছিল রোমাঞ্চ আর নাটকীয়তায় ভরপুর। একই সময়ে শুরু হওয়া ম্যাচগুলোতে দফায় দফায় পরিবর্তনও হয়েছে পয়েন্ট টেবিলে। যথারীতি আট ম্যাচের সব ক’টিতে জয়ী হয়ে শীর্ষে থেকেই শেষ করল আর্সেনাল। শেষ রাউন্ডের ম্যাচে গত পরশু কাইরাত আলমাতিকে ৩-২ ব্যবধানে হারিয়ে পূর্ণ ২৪ পয়েন্ট মিকেল আর্তেতার দলের। শীর্ষ আটে থেকে গানারদের মতো সরাসরি শেষ ষোলোয় খেলা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখও। এ ছাড়া শেষ আটের বাকি দলগুলো হলো লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।
লিগে এদিন তিনে থেকে শেষ রাউন্ডের ম্যাচে মাঠে নেমে বেনফিকার বিপক্ষে ৪-২ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। আর এই পরাজয়ে তিন থেকে ৯ নম্বরে নেমে যেতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। এতে করে প্লে অফ খেলে শেষ ষোলো নিশ্চিত করতে হবে বার্নাব্যুর দলটিকে।
পর্তুগালের লিসবনে ঘরের মাঠে বল পজিশনে পিছিয়ে থাকলেও আক্রমণে অনেক এগিয়ে ছিল বেনফিকা। তবে ম্যাচের ৩০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে প্রথমে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৬ মিনিট পরই আন্দ্রেয়াস স্কেলজালরুপের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বেনফিকাকে এগিয়ে নেন ভ্যানজেলিস পাভলিদিস। ৫৪ মিনিটে ৩-১ ব্যবধান করার পাশাপাশি নিজেদের জোড়া পূর্ণ করেন স্কেলজালরুপ। ৪ মিনিট পরই এমবাপ্পের গোলে ম্যাচে ফিরে রিয়াল।
কিন্তু তখনো বাকি ছিল নাটকীয়তা। নকআউটের শেষ আটে সরাসরি খেলতে হলে অন্তত ড্র নিয়ে মাঠ ছাড়তে হবে রিয়ালকে। ম্যাচ ড্র হলেই ম্যানচেস্টার সিটিকে টপকে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে জায়গা পাবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি। অপরদিকে প্লে অফে নিজেদের টিকিয়ে রাখতে হলে আরো এক গোল চায় বেনফিকার। এই লড়াইয়ে সফল পর্তুগালের ক্লাবটি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রাউল আসেন্সিও ও সপ্তম মিনিটে রদ্রিগো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। পরের মিনিটেই ফ্রি কিক পায় বেনফিকা।