চবি ভিসির সাথে চাকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকানের সাথে সোমবার ভিসির দফতরে চাকসু নেতারা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এ সময় ভিসি চাকসু নেতাদের শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, চাকসু শিক্ষার্থীদের প্রাণস্পন্দনের জায়গা। এ প্রাণস্পন্দন যত গতিশীল হবে ততই বিশ্ববিদ্যালয় ভালো থাকবে। এ বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের সবার অনেক পরিকল্পনা রয়েছে, এসব পরিকল্পনা বাস্তবায়নে তোমাদের সহযোগিতা লাগবে। উপস্থিত সবাইকে ভিসি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় চাকসু নেতার নতুন ভিসির সাথে পরিচিত হন। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং নানা বিষয়ে ভিসিকে জানান। সাক্ষাৎকালে চাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, ভিপি ইব্রাহীম হোসেন রনি, দফতর সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর, ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক নাহিমা আক্তার (দ্বীপা), বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মো: মাহবুবুর রহমান, গবেষণা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান, স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মো: মোনায়েম শরীফ, ক্যারিয়ার, ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান সোহান, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো: ইসহাক ভূঞা, আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ ও পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।