নতুন স্মার্টফোন ইনফিনিক্স স্মার্ট-২০

Printed Edition
pro-3
নতুন স্মার্টফোন ইনফিনিক্স স্মার্ট-২০

প্রযুক্তি ডেস্ক

ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টফোন ‘ইনফিনিক্স স্মার্ট-২০’। স্মার্টফোনটি এন্ট্রি-লেভেল সেগমেন্টে যুক্ত করেছে আধুনিক ভয়েসপ্রিন্ট নয়েজ রিডাকশন প্রযুক্তি, যা পরিষ্কার ভয়েস কল নিশ্চিত করতে বিশেষভাবে তৈরি। টেকসই, স্মুথ ডিসপ্লে এবং ব্যবহারবান্ধব ডিজাইনের সমন্বয়ে স্মার্ট ২০ তৈরি করা হয়েছে দৈনন্দিন বাস্তব চাহিদার কথা মাথায় রেখে।

ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ পাঞ্চহোল ডিসপ্লে, যা স্ক্রলিং, ভিডিও দেখা ও গেমিংয়ে দেয় আরো মসৃণ অভিজ্ঞতা। উচ্চ রিফ্রেশ রেটের কারণে স্ক্রিন ট্রানজিশন ও অ্যানিমেশন হয় আরো স্বাভাবিক ও সাবলীল। পাঞ্চহোল ডিজাইন স্ক্রিনকে করেছে আরো ইমারসিভ ও পরিপাটি।

শক্তিশালী ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্ট ২০ বজায় রেখেছে স্লিম ও হালকা গঠন, যা দীর্ঘ সময় হাতে ধরে ব্যবহার করতেও আরামদায়ক।

স্মার্ট ২০-এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি-৮১ অক্টাকোর প্রসেসর, যা মাল্টিটাস্কিং, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ভিডিও স্ট্রিমিং এবং হালকা গেমিংয়ে দেয় স্থিতিশীল পারফরম্যান্স এবং উন্নত শক্তি সাশ্রয়। পাশাপাশি রয়েছে ৪৮ মাস ফ্লুয়েন্সি অপ্টিমাইজেশন সুবিধা, যা দীর্ঘদিন ব্যবহারের পরও ফোনের মসৃণতা বজায় রাখতে সহায়তা করে।

ডিভাইসটি ১.৫ মিটার উচ্চতা থেকে পতন সহনশীল মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন পেয়েছে। পাশাপাশি রয়েছে আইপি-৬৪ মানের পানি ও ধুলা প্রতিরোধ ক্ষমতা এবং স্প­­্যাশ টাচ সুবিধা। স্মার্ট ২০-এ রয়েছে আলট্রা লিংক ফ্রি কল সুবিধা, যা নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন হলে স্বল্প দূরত্বে যোগাযোগের বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করবে।

এছাড়াও ফোনটিতে আছে অলওয়েজ-অন ডিসপ্লে, আইআর ব্লাস্টার এবং এফএম রেডিও- যা দৈনন্দিন ব্যবহারে যোগ করে বাড়তি সুবিধা। ফোনটি শ্যাডো ব্ল্যাক, সানলাইক অরেঞ্জ, ক্লাউডলাইন ব্লু এবং পোলারিস টাইটানিয়াম এই চার রঙে পাওয়া যাচ্ছে। ইনফিনিক্স স্মার্ট ২০ (৪+৬৪ জিবি) দাম ১২ হাজার ৯৯৯ টাকা।