প্রশ্নোত্তর

Printed Edition
islam
প্রশ্নোত্তর

প্রশ্ন : আমরা তিন ভাই। আমি সবার ছোট। আমার মা চার লাখ টাকা ঋণ করেছেন বিভিন্ন সময়ে। এখন আমার আব্বুর ইনকাম নেই। সাথে ভাইয়েরাও ঋণ দিতে পারবে না। আমি সদ্য মাস্টার্স শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছি। একসাথে আমার এত টাকা ঋণ দেয়াও সম্ভব নয়। টিউশনি করি নিজে চলার জন্য। আমি চাচ্ছি না কোনোভাবে লোনের সাথে সম্পর্কিত হতে; কিন্তু মানুষ প্রতিদিন বাড়িতে এসে ঋণের টাকার জন্য খারাপ ব্যবহার করে। অন্য কোনো উৎসও নেই যিনি আমাকে দেবে। এমতাবস্থায় আমি চাচ্ছি অল্প অল্প করে লোন নিয়ে ঋণ শোধ করতে আর লোনের টাকা টিউশনি করে পরিশোধ করতে। এ সম্পর্কিত কোনো ফতোয়া থাকলে জানানোর অনুরোধ করছি। এখন আমি কী করতে পারি?

উত্তর : নতুন করে লোন নিলে সমস্যা বাড়তেই থাকবে। সুদের ভেতর ঢুকে পড়লে তার সমস্যা বাড়তেই থাকে, কমে না। সুতরাং সবচেয়ে ভালো হয় জমি বা স্থাবর কোনো সম্পদ থাকলে সেটি বিক্রি করে লোন পরিশোধ করবেন। তারপর আপনাদের যে উপার্জন হয় তা দিয়ে সংসার চালানো। লোন ঘাড়ে নিয়ে এভাবে চলা কঠিন, মানসিক দিক দিয়ে ভালো থাকা যায় না। যদি সে রকম সম্পদ না থাকে তাহলে টিউশনি করে লোন পরিশোধ করুন। যারা টাকা পায় তাদের কাছে সময় নিন, ধীরে ধীরে পরিশোধ করার চেষ্টা করুন। কোনোভাবেই নতুন করে ঋণ নেবেন না। আল্লাহর কাছে আগের পাপের জন্য প্রার্থনা করুন এবং দ্রুত পাপ থেকে বের হওয়ার দোয়া করবেন।

-ফতোয়া বিভাগ : আস-সুন্নাহ ট্রাস্ট