সিংড়ায় ৮ শতাধিক শীতার্ত পেল কম্বল
Printed Edition
সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়ায় আট শতাধিক শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটির (পিকেএসএস) উদ্যোগে ও এলিট গার্মেন্টসের সহযোগিতায় অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজি আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিয়া মনি, পরিবেশ কর্মী আবু বক্কর সিদ্দিক ও এলিট গার্মেন্টের প্রতিনিধিরা।