পল কাপুরের সাথে বিএনপির বৈঠক
দুই দেশের সম্পর্ক ও সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দণি ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার সকালে গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক হয়। বেলা ১১টায় প্রতিনিধি দলটি বাসায় প্রবেশ করে এবং ১১টা ৫০ মিনিটে বেরিয়ে আসে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন। দলের অন্য সদস্যরা হলেন, ব্যারিস্টার নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়াব ইউসুফ ও নিপুণ রায় চৌধুরী।
বৈঠকের পর আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, এটা বলার অপো রাখে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি শুভাকাক্সী রাষ্ট্র হিসেবে অতীতে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এখন নতুন সরকার এসেছে, কাজেই তারা স্বাভাবিকভাবে এখানে আসবে বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কী, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থাগুলো কী এবং বিভিন্ন দেশের সাথে পারস্পরিক সম্পর্ক বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য এখানে এসেছি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি নিয়ে তারা (যুক্তরাষ্ট্র) সরকারের সাথে আলোচনা করেছে, কী আলোচনা করেছে সেটা হয়তো সরকার আপনাদেরকে জানিয়েছে এবং তারাও আপনাদেরকে জানাবে। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ সরকারের নীতিমালার বিষয়গুলো। তিনি বলেন, সম্প্রতি বিশ্বে বিভিন্ন ধরনের ঘটনাপ্রবাহ তথা সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, আমাদের সাথে তাদের বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
জিয়ার মাজারে শ্রদ্ধা : সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন যুক্তরাষ্ট্রের দণি ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৃহস্পতিবার দুপুরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর প্রাঙ্গণে আসেন পল কাপুর। সাথে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
জিয়াউর রহমানের কবরস্থলে সংস্কার কাজ চলায় তারা কবরের গেটের সামনে পুষ্পস্তবক অপর্ণ করেন এবং কিছুণ নীরবে দাঁড়িয়ে থাকেন। গত মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছান পল কাপুর। এটিই তার প্রথম ঢাকা সফর।