রিয়াল মাদ্রিদে বার্নার্দো সিলভা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

দীর্ঘ ৯ বছরের সফল অধ্যায়ের ইতি টেনে এবার নতুন চ্যালেঞ্জে পা রাখলেন পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভা। ফ্রি ট্রান্সফারে তাকে দুই বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ, যেখানে তিনি কাজ করবেন নতুন প্রধান কোচ হোসে মরিনিয়োর অধীনে।

৩১ বছর বয়সী সিলভা গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির সাথে সম্পর্কের ইতি টানেন। ইংলিশ ক্লাবটিতে কাটানো সময়ে তিনি নিজেকে আধুনিক ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য ও বহুমুখী মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেন।

সিটির জার্সিতে ৪৫১ ম্যাচ খেলেছেন সিলভা। এই সময়ে করেছেন ৭৬ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ৭৭টি গোল। শুধু পরিসংখ্যান নয়, মাঠে তার ধারাবাহিকতা, বল নিয়ন্ত্রণ, সৃজনশীলতা এবং বড় ম্যাচে পারফরম্যান্স তাকে ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছিল। সিলভাকে নিয়ে ইউরোপের কয়েকটি বড় ক্লাব আগ্রহ দেখিয়েছিল। বিশেষ করে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের নাম আলোচনায় ছিল।