ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে থাকবে স্পিন আধিপত্য
Printed Edition
ক্রীড়া ডেস্ক
টি-২০ বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। পাল্লেকেলেতে আজ বেলা ৩.৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল। এই ভেন্যুতে ইংল্যান্ডের সাম্প্রতিক ইতিহাস সম্পূর্ণ ভিন্ন। গত জানুয়ারিতে পাল্লেকেলে তিন ম্যাচের দ্বিপক্ষীয় টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড। বিশ্বকাপেও নিজেদের অবস্থান ধরে রাখতে চাইবে ইংলিশরা। অপর দিকে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জয় চায় শ্রীলঙ্কার।
লঙ্কানদের হোয়াইটওয়াশ করাটাই অনুপ্রেরণা হিসেবে বেশি কাজ করবে ইংল্যান্ডের। এই পিচে বেশি আধিপত্য থাকবে স্পিনরদের। টম ব্যান্টন, ফিল সল্ট, হ্যারি ব্রুক ও স্যাম কারানের মতো খেলোয়াড়দের ভালো ইনিংস খেলার সাম্প্রতিক ইতিহাস রয়েছে এই মাঠে। আর বল হাতে এখানে বেশ কার্যকরী আদিল রশিদ। এক মাসেরও কম সময় আগে যেখানে তারা ভালো করেছিল, সেখানে টুর্নামেন্টে তারই পুনরাবৃত্তি চাইবে ইংল্যান্ড।
টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল সহ-আয়োজক শ্রীলঙ্কা। টুর্নামেন্টে সেরা ফর্মে ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে। টানা তিন জয়ে সুপার এইট নিশ্চিত করেছিল দাসুন শানাকার দল। লঙ্কানরা গতি হারিয়ে ফেলেছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বোতে তাদের শেষ ম্যাচে জায়ান্ট-কিলার জিম্বাবুয়ের কাছে হেরে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে পাথুম নিশাঙ্কা যেখানে অপরাজিত ১০০ রান করেছিলেন, সেই সেরা ফর্ম অব্যাহত রাখতে চাইবেন তিনি। টি-২০ বিশ্বকাপের চলমান আসরে তিনি তিনজন সেঞ্চুরিয়ানের একজন নিশাঙ্কা। আর এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। চার ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করে ছন্দে আছেন কুশল মেন্ডিস। বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচে ছয় উইকেট নিয়ে লঙ্কার সেরা বোলার অফ-স্পিনার মহেশ থিকসেনা। তবে স্বাগতিক দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে পেসার মাথেশা পাথিরানার ইনজুরি।
অপর দিকে চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। তাদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন জ্যাকব বেথেল। চার ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ ১৪৩ রান করেছেন তিনি। ইংল্যান্ডের জয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন অধিনায়ক হ্যারি ব্রুক ও জস বাটলার। ইংলিশরা বোলিং বিভাগে স্পিন জুটি আদিল রশিদ ও লিয়াম ডসনের ওপর নির্ভর করবে। দলটির ট্রাম্পকার্ড হতে পারেন অভিজ্ঞ স্পিনার আদিল রশিদ। পাশাপাশি রয়েছেন পেসার জেফরা আর্চার। এখন পর্যন্ত আসরে বল হাতে যথেষ্ট মিতব্যয়ী ডসন। নেপালের বিপক্ষে চার রানের জয় দিয়ে শুরু করেছিল ইংল্যান্ড। পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩০ রানে হার; কিন্তু স্কটল্যান্ড ও ইতালির বিপক্ষে জয়ের মাধ্যমে শক্তিশালী প্রত্যাবর্তন করে ইংল্যান্ড।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ব্যাটিং-বান্ধব ভেন্যু হিসেবে পরিচিত। এর পিচ ভালো গতি ও ক্যারি প্রদান করে, যার ফলে ব্যাটাররা একবার স্থির হয়ে গেলে স্বাধীনভাবে তাদের শট খেলতে পারে। বোলারদের শৃঙ্খলাবদ্ধ লাইন ও লেন্থ বজায় রাখতে হবে। তবে স্পিনাররা মাঝখানের ওভারগুলোতে কার্যকর হতে পারেন।
টি-২০তে শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য ধরে রেখেছে ইংল্যান্ড। এখন ১৭টি ম্যাচে ইংল্যান্ড ১৩টিতে ইংল্যান্ড ও চারটিতে জয় শ্রীলঙ্কাল। দুই দলের মধ্যে শেষ ১১টি ম্যাচের সব ক’টি জিতেছে ইংল্যান্ড। আর টি-২০ বিশ্বকাপে, ইংল্যান্ডের পাঁচ জয়ের বিপরীতে মাত্র একবার জয় পেয়েছে লঙ্কানরা।