রিহ্যাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Printed Edition
3rd-3
রিহাবের ইফতার মাহফিলে অতিথিরা

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট মো: ওয়াহিদুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়াসহ অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতারা, রিহ্যাবের বর্তমান এবং সাবেক নেতারা, রিহ্যাব পরিচালনা পরিষদের পরিচালক, রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রিহ্যাব প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, আবাসন খাত শুধু ব্যবসা নয়, এটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ৫০ লাখের বেশি মানুষের কর্মসংস্থান এই খাতের সাথে জড়িত। পরিকল্পিত নগরায়ন, সাশ্রয়ী আবাসন এবং নীতিগত সহায়তার মাধ্যমে আমরা দেশের উন্নয়নযাত্রায় আরো বড় ভূমিকা রাখতে চাই। তিনি আরো বলেন, রিহ্যাব সরকারের সাথে সমন্বয় রেখে একটি আধুনিক, টেকসই ও জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। বিজ্ঞপ্তি।