এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
গদ্য : আম আঁটির ভেঁপু
Printed Edition
মো: জাকীর হোসেন
সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা।
মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্য : আম আঁটির ভেঁপু’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
২। হরিহর কয় মাস অন্তর বেতন পায়?
ক) চার-পাঁচ মাস
খ) তিন-চার মাস
গ) এক-দুই মাস
ঘ) দুই-তিন মাস
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
মিনা নৌকায় চড়ে বাড়ির দিকে রওনা হয়। যেতে যেতে খাল ঘেঁষে হরেক রকম গাছ দেখে চোখ সরাতে পারে না। তার মধ্যে কোনোটি চেনে আবার কোনোটি চেনে না। তাই প্রশ্ন করে করে বাবাকে বিরক্ত করে। বাবার কণ্ঠে বিরক্তির সুর ‘এই জন্যই তোদের গ্রামের বাড়িতে নিয়ে আসি না।’
৩। উদ্দীপকের মিনার আচরণে ফুটে ওঠা দিক কোন রচনার উপজীব্য?
ক) নিমগাছ
খ) উপেক্ষিত শক্তির উদ্বোধন
গ) অভাগীর স্বর্গ
ঘ) আম আঁটির ভেঁপ
৪। উক্ত দিক/দিকগুলো হলো-
র) অবজ্ঞা
রর) বিস্ময়
ররর) কৌতূহল
নিচের কোনটি সঠিক?
ক) র খ) ররও ররর
গ) র ও ররর ঘ) র, ররও ররর
৫। ‘তুই অতগুলো খাবি দিদি?’ এ উক্তির মধ্য দিয়ে অপু কী বোঝাতে চেয়েছে?
ক) দুর্গা অনেক বেশি খাচ্ছে
খ) দুর্গা তাকে কম দিয়েছে
গ) অপুর মনে খাবার ইচ্ছা তীব্র
ঘ) অপু নিজেকে বঞ্চিত ভেবেছে
৬। স্বর্ণ গোয়ালিনী আসায় কোন কথা চাপা পড়ে গেল?
ক) দুর্গার বাইরে যাওয়ার কথা
খ) অপুর আম খাওয়ার কথা
গ) সর্বজয়ার ক্ষার কাচার কথা
ঘ) বাড়ির কাঁঠালতলার কথা
৭। হরিহর সর্বজয়াকে কেন মাতবর লোকটির জাতের কথা প্রকাশ করতে নিষেধ করলেন?
ক) লোকটি অন্য জাতের তাই
খ) লোকটির জাত নেই তাই
গ) লোকটি নীচু জাতের তাই
ঘ) হরিহর সঙ্কীর্ণ মনের তাই
৮। কাঠের ঘোড়াটি পিজরাপোলের আসামির ন্যায় পড়ে ছিল কেন?
ক) অপুর পছন্দ নয় বলে
খ) অপুর আগ্রহ নেই বলে
গ) অপুর খেলা হয়েছে বলে
ঘ) পুরনো হয়ে গিয়েছে বলে
৯। সর্বজয়া কিসের বাটি হাতে দাঁড়িয়ে ছিল?
ক) ডালের
খ) চালের
গ) তেলের
ঘ) লবণের
উত্তর : ২.ঘ, ৩.ঘ, ৪.খ, ৫.খ, ৬.ক, ৭. গ, ৮. গ, ৯.ক।