খালেদা জিয়ার কবরে চলচ্চিত্র ফোরামের শ্রদ্ধা ও দোয়া
Printed Edition
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, দোয়া এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সম্প্রতি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র ফোরামের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি চলচ্চিত্র পরিচালক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক চলচ্চিত্র পরিচালক হানিফ রেজা মিলন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক চলচ্চিত্র ব্যবস্থাপক নজরুল ইসলাম, সহ-সভাপতি নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, চলচ্চিত্র প্রযোজক আলমগীর হোসেন, চলচ্চিত্র ব্যবস্থাপক আ: রউফ, আ: মান্নান, সাংগঠনিক সম্পাদক জিএম সাইদ, দফতর সম্পাদক শাকিল, মহিলাবিষয়ক সম্পাদিকা রীনা খান, সহমহিলাবিষয়ক সম্পাদিকা স্বপ্না এবং চলচ্চিত্রের বিভিন্ন স্তরের শিল্পী ও কলাকুশলীরা। জিয়ারত শেষে নেতারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।