কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন

Printed Edition
bangla-4
কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন অনুষ্ঠান : নয়া দিগন্ত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বিপ্লব মল্লিক (ঝন্টু) সভাপতি, বিমল বালা সহসভাপতি ও নির্মল বিশ্বাসকে সংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

গত সোমবার রাতে সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী পূর্বপাড় মৎস্য আড়ৎ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় হিন্দু সম্প্রদায়কে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কমিটি ঘোষণা করা হয়।

পীড়ারবাড়ী গ্রামের বিশিষ্ট সমাজসেবক নারায়ণ চন্দ্র হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ ও সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের তত্ত্বাবধায়ক মো: মহিববুল্লাহ।

সভায় সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মিলন ফরাজীসহ স্থানীয় নেতা ও হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।